রাস্তায় মোটর বাইক চলাচল করাকে কেন্দ্র করে গ্রামে বেশকিছু যুবকের মধ্যে বচসা। আর এর প্রতিবাদ করতে গিয়ে দুস্কৃতিদের হাতে আক্রান্ত দুই ব্যাবসায়ী। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, বুধবার গভীর রাতে পুখুরিয়া থানার আসকাপাড়া এলাকায়।
জানাযায়, গভীর রাতে খানপুর এলাকা থেকে ভুটভুটি চেপে জালসা শুনে বাড়ি ফিরছিলেন দুই ব্যাবসায়ী মহঃ ইসমাইল(৪৫) এবং আব্দুল জলিল। তাদের বাড়ি শ্রীপুর অঞ্চলের আসকাপাড়া গ্রামে। রাত্রিবেলা আসকাপাড়া এলাকায় পৌঁছালে তাদের নজরে পরে দুস্কৃতিরা কয়েকজন কলেজ পড়ুয়ার একটি মোটরবাইক আটকে মারধোর করছিলো। ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদের উপর চড়াও হয় দুস্কৃতিরা এবং মারধোর করে বলে অভিযোগ। এরপর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় গ্রামবাসীরা। পরে তাদের ভরতি করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ব্যাবসায়ীরা জানান, দুস্কৃতিদের মধ্যে চারজনকে চিনতে পেরেছেন তারা। সেখ সাদিকুল, সেখ হবি, মিঠু সেখ এবং আবু সামাদ এই চারজনের বিরুদ্ধে পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের হলেও কাউকেই ধরতে পারেনি পুলিশ। তবে কি কারনে এই ঘটনা তা তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/XYcDywK8RIc